শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

চাচা আটক হলেও খলনায়ক ভাতিজা ধরা ছোঁয়ার বাহিরে!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৫৫) কে স্থানীয় মুসকান টাওয়ার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। মোল্লা চর বৈরাতি এলাকার মৃত রেফাজ মোল্লার ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে খুন ও সহযোগিতার অপরাধে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর শাহবাগ থানার আভিযোগ দায়ের হয়।

নজরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর কুখ্যাত নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করতে পেরেছি। সন্ত্রাস বিরোধী দমন আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার হাজিরহাট এলাকায় আশ্রয় প্রকল্প-২ এর আওতায় বরাদ্দকৃত খাস জমিতে ২টি ঘর ও ১টি গণশৌচাগার করে টাকা আত্মসাৎ করে মোল্লা। তার ভাতিজা যুবলীগ নেতা মেজবা উদ্দিন বিপ্লব চাচা মোল্লার স্কুলের সভাপতি হয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছিলো। বাবুর আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামে না দিয়ে আত্মসাৎ, বিদ্যালয় ও রাস্তার গাছ নিয়ম বহির্ভূতভাবে কর্তন করে প্রায় ১৫লক্ষ টাকা আত্মসাৎ করেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চাচা ভাতিজা মিলে রংপুর ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে নাশকতা করার পরিকল্পনাসহ দলীয় নেতাকর্মীকে টাকা যোগান দিচ্ছে।

এলাকাবাসীর দাবী অবৈধ উপার্জনকারী চাচা আটক হলেও খলনায়ক ভাতিজা ইঞ্জিনিয়ার মেজবা উদ্দিন বিপ্লব ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। যা রহস্যজনক!

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone