শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা

হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা

লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে লালমনিরহাট জেলা প্রশাসন শোক ও গভীর সমবেদনা জানিয়েছে।

‎শুক্রবার (৫ জুন) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

‎প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আজিমা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিমা খাতুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দালাল পাড়া গ্রামের মোঃ আব্দুস সোভানের স্ত্রী।

ঘটনার বিবরণ ও প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আজিমা খাতুন নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে গুরুত্বর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত আনুমানিক ৮টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এর তথ্যমতে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক ও হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। সেই সাথে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone