লালমনিরহাটে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদিত হওয়ায় লালমনিরহাট জেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকালে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়স্থ হামার বাড়ির সামন থেকে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি লালমনিরহাট শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উল্লেখ্য, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ ১৫১সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা শ্লোগান দেন।