শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষণার দীর্ঘদিন পর প্রথমবারের মতো লালমনিরহাট জেলা শহরে ব্যানারসহ ঝটিকা মিছিল বের করেছে লালমনিরহাট জেলা ছাত্রলীগ। এ ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের পর লালমনিরহাট জেলা শহরের লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঝটিকা মিছিলের নেতৃত্ব দেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির কনভেনার ও লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান রুবেল।

ঝটিকা মিছিলটি জেলা শহরের ক্যান্টিন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পর এই প্রথমবারের মতো লালমনিরহাট জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হলো।

ঝটিকা মিছিলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ঝটিকা মিছিলকে কেন্দ্র করে শহরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone