শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

লালমনিরহাটে ত্রি-বার্ষিক পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

 

আগামী রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার, সদস্য পদের প্রার্থীরা পৌর সার্ভিস এসোসিয়েশন লালমনিরহাট পৌরসভা ইউনিটের সকল সদস্যদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

জানা যায়, ত্রি-বার্ষিক পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ এর সভাপতি পদে প্রার্থী হলেন- আখতারুজ্জামান, এ এস এম আশরাফুজ্জামান তালুকদার, শ্যামলী বণিক। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন- আনোয়ার হোসেন, কৌশিক রায় অংকুর, দিলীপ চন্দ্র রায়।

 

এছাড়াও সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর, তথ্য ও প্রচার, সদস্যসহ মোট ১০ পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের প্রধান নির্বাচন কমিশন ও লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, কমিশনার ও মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক, কমিশনার ও পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, কমিশনার ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী।

 

উল্লেখ্য যে, খসড়া ভোটার তালিকা প্রকাশ: রবিবার (৯ নভেম্বর)। খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ: সোমবার (১০ নভেম্বর), দুপুর-১২টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সোমবার (১০ নভেম্বর), দুপুর-১টা। মনোনয়নপত্র বিক্রয়: বুধবার, বৃহস্পতিবার (১২-১৩ নভেম্বর) অফিস চলাকালীণ সময় স্থান: তথ্য কেন্দ্র, লালমনিরহাট পৌরসভা। মনোনয়নপত্র জমা: রবিবার (১৬ নভেম্বর), অফিস চলাকালীণ সময় স্থান: তথ্য কেন্দ্র, লালমনিরহাট পৌরসভা। মনোনয়নপত্র যাচাই-বাছাই: সোমবার (১৭ নভেম্বর), দুপুর-১২টা। মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রকাশ: সোমবার (১৭ নভেম্বর), দুপুর-২টা। ভোট গ্রহণ: রোববার (২৩ নভেম্বর) সকাল- ১০টা হতে বিকাল-৩টা পর্যন্ত (বিরতিহীনভাবে)।

 

পৌর সার্ভিস এসোসিয়েশন নির্বাচন-২০২৫ লালমনিরহাট পৌরসভা ইউনিটের নির্বাচন কমিশনার ও মেডিকেল অফিসার ডাঃ শরীফ মোঃ বজলুল হক জানান, গোপন ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ এবং নির্বাচন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone