শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
“জাগো বাহে, তিস্তা বাঁচাই” শিরোনামে ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত

“জাগো বাহে, তিস্তা বাঁচাই” শিরোনামে ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” শিরোনামে ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফি, বড়বাড়ি শিমুলতলায় জেন-জি লালমনিরহাটের আয়োজনে এ “জাগো বাহে, তিস্তা বাঁচাই” ফ্ল্যাশমব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জেন-জি লালমনিরহাটের আহবায়ক শহিদ ইসলাম সুজন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ‎এ সময় জেন-জি লালমনিরহাটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ আয়োজনে তরুণরা নৃত্য, অভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তিস্তা নদী ও মানুষের জীবনের সম্পর্ক, নদীর সংকট এবং নদী রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

ফ্ল্যাশমব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে।

 

ফ্ল্যাশমব কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিপক্ষে যারা অবস্থান নিবে তারা জাতির শত্রু, রংপুরের শত্রু, তিস্তাপাড়ের শত্রু বলে মন্তব্য করেছেন।


‎তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটি আমাদের একটি সামাজিক আন্দোলন। এ আন্দোলনে রংপুরের ২কোটি মানুষ এ আন্দোলনে সরিক হয়েছে। আজ জেন-জি তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে এতে আন্দোলনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।


‎তিনি বলেন, সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নানা গরিমশি করছে। সরকারের উপর চাপ রাখতেই আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিয়ে যাচ্ছি। রংপুরের মানুষের আকাঙ্খা থেকে বলতে চাই কোনো পরিবেশ বাদী বা সুবিধাবাদী ব্যক্তির কথা শুনে ২কোটি মানুষের বিরুদ্ধে যাতে কেউ অবস্থান না করে। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুত শুরু করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তিনি।


উল্লেখ্য যে, লালমনিরহাটের ‎মহেন্দ্রনগর, মোস্তফি ও বড়বাড়ি শিমুলতলা বাজারে জেন-জি লালমনিরহাটের আয়োজনে ফ্ল্যাসমব অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone