শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অটোরিক্সা চালক রায়ফুল ইসলাম ওরফে পিস্তল হত্যা মামলার প্রধান আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ রংপুরের সিপিএসসি ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-০৪, মিরপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঢাকা মহানগর ক্যান্টনমেন্ট থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহফুজার রহমান মামুন (৪২) কে আটক করে। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের উত্তর দলগ্রামের বাসিন্দা।

 

বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, নিহত রায়ফুল ইসলাম একজন অটোরিক্সা চালক ছিলেন। নিখোঁজ হওয়ার ২দিন পর গত ২০ আগস্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জামবাড়ি পাড়ার পূর্বদিকে সতী নদীর পশ্চিম তীরে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এরপরই র‍্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone