শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রান্তিক জনগোষ্ঠির আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায়- প্রশিক্ষণ ও ছাগল বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার পিএফ সেন্টারে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)র অর্থায়নে প্রফিট ফাউন্ডেশন লালমনিরহাটের বাস্তবায়নে এ প্রশিক্ষণ ও ছাগল বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়।

 

পিএফের নির্বাহী প‌রিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জাকিয়া সুলতানা। এতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফেরদৌসুর রহমান, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) সুকান্ত সরকার, দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, প্রফিট ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ মোতাহারা বেগম, ফিল্ড অফিসার মোছাঃ মুন্নি বেগম। এ সময় পিএফের ভলান্টিয়ার মোছাঃ সুজিতা নাজমিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পিএফের নির্বাহী প‌রিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ বলেন, আমাদের এই কার্যক্রম আগামীতে কালীগঞ্জ উপজেলায় প্রত্যেকটি এলাকায় আরও ব্যাপকভাবে বাস্তবায়ন করা হবে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২টি গ্রামের প্রত্যন্ত এলাকার ১০টি পরিবারের দরিদ্র, অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ২০টি ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone