শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রাচীন বট গাছের ছায়ার কৃষক সমাবেশ ও প্রকৃতির গান পরিবেশন অনুষ্ঠিত

প্রাচীন বট গাছের ছায়ার কৃষক সমাবেশ ও প্রকৃতির গান পরিবেশন অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রাচীন বট গাছের ছায়ার কৃষক সমাবেশ ও প্রকৃতির গান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত মুক্তমঞ্চ সংলগ্ন প্রাচীন বট গাছের ছায়ায় প্রকৃতিযাত্রা, রোটারী ক্লাব অব ঢাকা ইকোর উদ্যোগে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে এ কৃষক সমাবেশ ও প্রকৃতির গান পরিবেশন অনুষ্ঠিত হয়।

 

রোটারী ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট ডাঃ কাশেম আলী-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা ইকোর প্রকৃতি যাত্রা শীর্ষক কর্মসূচির প্রকল্প প্রধান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের আইপিপি রোটারিয়ান মঞ্জুরুল আলম, সেক্রেটারী আব্দুল মান্নান, ভিপি আলেয়া ফেরদৌসী লাকী, রেনায়েল আলম, ফারুক স্বপন প্রমুখ। এ সময় রোটারী ক্লাব অব লালমনিরহাটের রোটারীয়ানবৃন্দসহ কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রকৃতির গান পরিবেশন করেন স্থানীয় সংগীত শিল্পী ফারুক আহমেদ সূর্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone