শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী এলাকা থেকে রফিকুল ইসলাম (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।


‎সোমবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। আটক রফিকুল ওই ইউনিয়নের ভাটিবাড়ী গ্রামের মোঃ আকবর আলীর ছেলে।


‎স্থানীয়রা জানান, রফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছিল। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর দাবী মাদক ব্যবসায়ী রফিকের কারণে এলাকার উঠতি বয়সী ছেলেরাও মাদকসেবী ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এলাকাবাসী তাকে অনেক বার সতর্ক করার পরেও সে গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আজ স্থানীয়রা আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। মাদক নির্মূলে এলাকাবাসী একজোট হয়ে কাজ করছে বলেও জানান স্থানীয়রা।


‎উল্লেখ যে, গত ১১ মে লালমনিরহাট জেলা শহরের ভোকেশনাল মোড় সওদাগর কুরিয়ার সার্ভিস এর সামনে একটি ইজিবাইক থেকে ২২কেজি ৭০০গ্রাম (গাঁজা) উদ্ধার করে র‌্যাব-১৩ রংপুর এর একটি টহল দল। ওই সময় ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন (৪৮) কে আটক করেন। পরে শাখাওয়াত হোসেনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালের আইনে ৩৬(১) এর ১৯/৩৮ ধারায় মামলা দেয় র‌্যাব। যাহার মামলা নম্বর-২৬।


‎ওই সময়ে শাখাওয়াত র‌্যাবকে জানান, আমি মাদকদ্রব্য বিষয়ে কিছু জানিনা, আমি অটো চালক, ভাটিবাড়ী গ্রামের রফিকুল ইসলাম আমাকে ফোন করে জনৈক মাহতাব চাতাল থেকে ৩টি বাদামের বস্তা লালমনিরহাট শরের মিশন মোড়ে নিয়ে আসতে বলেন। আমি তার কথা মতো ৩টি বাদামের বস্তা নিয়ে এসেছি। বাদামের বস্তার ভেতর কি আছে আমি জানি না। পরে (গাঁজার) মুল মালিক রফিকুল ইসলামকে মোবাইল নম্বরে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। সে আশপাশেই থাকলেও র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। রফিকুল পালিয়ে যাওয়ায় র‌্যাব মাদকদ্রব্যসহ ধৃত অটো চালককে আসামী করে লালমনিরহাট সদর থানায় মামলা দেন।


‎পরে অটো চালক শাখাওয়াত জামিনে মুক্তি পেয়ে পলাতক মাদক ব্যবসায়ী রফিকুলকে খুঁজতে থাকেন। র‌্যাব-১৩ এর উদ্ধারকৃত ২২কেজি ৭০০গ্রাম গাজা’র প্রকৃত মালিক রফিকুলকে ৩ মাস পর খুঁজে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করেন।


‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী বলেন, রফিকুল নামের একজনকে  স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে গত ১১ মে লালমনিরহাট শহরের ভোকেশনাল মোড়ে সওদাগর কুরিয়ার সার্ভিসের সামন থেকে র‌্যাব-১৩ রংপুর এর উদ্ধারকৃত ২২কেজি ৭০০গ্রাম গাজার প্রকৃত মালিক বলে স্বীকার করেছে। তার রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone