শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে চিত্রাংকন প্রতিযোগিতায় ক্রেস্ট ও সনদপত্র পেয়েছে মারিহা ও মাইশা দুই বোন

লালমনিরহাটে চিত্রাংকন প্রতিযোগিতায় ক্রেস্ট ও সনদপত্র পেয়েছে মারিহা ও মাইশা দুই বোন

লালমনিরহাটে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষ্যে- চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ এর ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে এ ক্রেস্ট ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।

 

চিত্রাংকন প্রতিযোগিতা-২০২৫ “গ্রাম বাংলার প্রামাণ্য চিত্র” অংকন প্রতিযোগিতায় “গ” গ্রুপে অংশগ্রহণ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী আতিকা তাসনিম মারিহা ও আনিকা তাহসিন মাইশা।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার ও লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা ইউনিট অফিসার ইলিয়াস আহম্মেদ স্বাক্ষরিত সনদপত্র সূত্রে জানা গেছে।

 

আতিকা তাসনিম মারিহা ও আনিকা তাহসিন মাইশা লালমনিরহাটের মোঃ আলাউদ্দিন আল আজাদ কন্যা।

 

চিত্রাংকন প্রতিযোগিতার ক্রেস্ট ও সনদপত্র আতিকা তাসনিম মারিহা ও আনিকা তাহসিন মাইশা-এঁর হাতে তুলে দেন লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone