শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” স্লোগান নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় লালমনিরহাটের জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটি লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা লিগ্যাল এইড কমিটি লালমনিরহাটের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলী-এঁর সভাপতিত্বে ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ মোঃ আলাউদ্দীন-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপকারভোগী লিগ্যাল এইড সেবা গ্রহীতা রশিদা বেগম, নছিমুদ্দিন, সেরা প্যানেল আইনজীবী অ্যাড. আঞ্জুমান আরা বেগম শাপলা, অ্যাড. সামসুল আলম মিলন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম রফিক, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদত হোসেন, ১৫ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লেঃ কর্নেল মেহেদী ইমাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিত্যানন্দ সরকার, জেলা ম্যাজিস্ট্রট এইচ এম রকিব হায়দার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক (জেলা জজ) আশরাফুল আলম প্রমূখ। এ সময় লালমনিরহাটের আদালতের বিচারকগণ ও এর অধস্তন কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, লিগ্যাল এইড প্যানেল আইনজীবীগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা লিগ্যাল এইড কমিটি লালমনিরহাটের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাঃ আদীব আলীর নেতৃত্বে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়েছে।

 

এতে বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone