শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক সিরাজুল হক খন্দকার সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০; কারাগারে প্রেরণ শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’
লালমনিরহাটে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা!

লালমনিরহাটে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা!

লালমনিরহাট জেলার গাছে গাছে ধরেছে জাতীয় ফল কাঁঠাল। কিছুদিন পরেই বাতাসে বইবে জাতীয় ফল পাকা কাঁঠালে মৌ মৌ গন্ধ। কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন-এ ও প্রোটিন রয়েছে। তাইতো জাতীয় এ ফলটি এ অঞ্চলে বেশ জনপ্রিয়।

 

জানা গেছে, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। গ্রীস্ম মৌসুমের একটি জনপ্রিয় ফল। বর্তমানে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভা এলাকার গাছে গাছে প্রচুর কাঁঠাল ধরছে। কাঁঠাল মাল্টিপারপাস উদ্ভিদ। কারণ ফল হিসেবে পাকা অবস্থায়, সবজি/ তরকারী হিসেবে কাঁচা অবস্থায় কাঁঠাল খুব সুস্বাদু খাবার। এছাড়া এ ফলটির অবশিষ্ঠাংশ পশু খাদ্য হিসেবে ব্যবহার হয়।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট জেলার কৃষকরা বিভিন্ন স্থানের অকৃষিজ পতিত জমি, পুকুর পাড়, কৃষি জমির সীমানা আইল, বাড়ির আশে-পাশে ও উঠানে কাঁঠাল গাছের চারা রোপণ করে থাকেন। কিন্তু বিগত বছরগুলিতে কাঁঠালের ব্যাপক উৎপাদন হওয়ায় এবং বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় অনেক চাষিরাই এখন ব্যাণিজ্যিক ভাবে কাঁঠালের চাষ শুরু করেছেন।

 

কাঁঠাল চাষি মোঃ হযরত আলী বলেন, আমার কয়েকটি কাঁঠাল গাছ আছে। ব্যাপক পরিমাণে কাঁঠাল ধরায় গতবারের চেয়ে বেশি ফলনের আশা করে ছিলাম।

 

ফুলগাছ গ্রামের হরিপদ রায় হরি বলেন, কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এ ফলের সঙ্গে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য মিশে আছে। গ্রাম-গঞ্জে কাঁঠাল পাকার মৌসুমে আত্মীয়-স্বজনদের দাওয়াত করে কাঁঠাল খাওয়ানোর রেওয়াজ চালু রয়েছে।

 

উপ-সহকারী কৃষি অফিসার অপূর্ব বলেন, কাঁঠাল চাষের জন্য এ এলাকার মাটি ও আবহাওয়া অনেক উপযোগী। কৃষি বিভাগের পরামর্শ মেনে পরিচর্যা করলে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone