শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া
তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

লালমনিরহাটে “তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগান নিয়ে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ক্যাম্পেইন, ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইব)র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

ওরিয়েন্টেশনে লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ ইসরাইল হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, রাওয়ানা মার্জিয়া, সদস্য স্বাপ্না জামান, আশিক ইকবাল মিলন, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ কর্মসূচির অধীনে প্রায় শতাধিক শিক্ষার্থী তথ্য অধিকার আইন কি, তথ্য অধিকার আইনে আবেদন প্রক্রিয়া হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

পরে তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone