শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এনামুল হক মন্ডল : একজন নেতার কথা

-সাকি:

আমাদের কাশীপুরের মানুষ ছিলেন তিনি।আপাদমস্তক একজন গোবেচারা স্বভাবের মানুষ।

আস্তে কথা বলতেন।

তাঁর প্রতি অভিযোগের আঙ্গুল তুলে কথা বলবে, এমন মানুষের সংখ্যা আছে কি?

 

সাইকেলে ঘুরে বেড়াতেন নেতা।

অনেকদিন আগে মোগলহাট গেটে রেলগাড়ীর সাথে তাঁর সাইকেল ও নিজেও আটকে যান।

প্রচুর ইনজুরি হয় তাঁর।

বেঁচে গিয়েছিলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায়।

 

সেই মানুষটা চলে গেলো। একবিংশ শতাব্দীর ধাপ্পাবাজির রাজনীতি থেকে, অনেক দুরে চলে গিয়ে বেঁচে গেলেন এনামুল হক মন্ডল।

 

এমন অসম বাণিজ্যে দুষ্ট বাংলাদেশের পঙ্কিল রাজনীতিতে, তিনি স্তব্ধ হয়ে বসে থাকতেন।

স্বপ্ন দেখতেন সমাজবদলের।

হয়তো হয়তো কোনদিন সমাজ বদল হতেও পারে, তখন এনামুল হক মন্ডলের কবরে যেয়ে এক গোছা রজনীগন্ধার ফুল দিয়ে কি বলতে পারবো,

 

এনামুল ওঠো।

তোমার স্বপ্নের স্বাধীন দেশের প্রতিষ্ঠা হয়েছে।

অনেক কাজ অনিসপন্ন ছিলো, এবার শেষ করো।

তোমার মতো নিবেদিত প্রাণ, আবদুল কুদ্দুস স্যার,

মনিরুজ্জামান স্যার, নুরুজ্জামান স্যার, এমন অসংখ্য মানুষের মিছিলে আবার তোমাকে দেখতে চাই।

অবরূদ্ধ বাংলাদেশে তোমাকে স্বাধীন বাংলা আর কবে দেখাতে পারবো। কালের পরিক্রমায় আজ আবার জাতি পরে গেছে অন্ধকার কানাগলিতে।

 

তোমার মতো সাহসী উচ্চারনের মানুষ চোখে পরে না এনামুল।

 

২/৮/২০২০

টিনটন ফলস্, নিউজার্সি, আমেরিকা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone