শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার’ শীর্ষক কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাটের সাপ্টীবাড়ী বিসিক শিল্প নগরীস্থ মোতাহার হিমাগার লিমিটেডে বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশনের পরিচালক ও কৃষক হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোকছেদুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিসিএসএ’র প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন বিসিএসএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ। সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন বিসিএসএ’র পরিচালক মোঃ গোলাম সারোয়ার রবিন, টোটাল হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিব ভূঞা, ফজল কোল্ড ষ্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুজ্জামান সোহাগ। কারিগরী সেশন পরিচালনা করেন বিসিএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব (অবঃ) কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ সাইখুল আরিফিন, বিসিএসএ’র মেকানিক্যাল কাম রেফ্রিজারেশন প্রকৌশলী আবদুর রাজ্জাক মিয়া, বিপিসি’র উপ-পরিচালক মোঃ আনিসুর রহমান, বিসিএসএ’র হিসাব রক্ষক মোহাম্মদ ইসলাম। এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন নেতৃবৃন্দসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, হিমাগারের সার্বিক ব্যবস্থাপনা, হিমাগারে আলু সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে আলোচনা, আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবহার, হিমাগারের ব্যবস্থাপনা ও রপ্তানী বিষয়ে আলোচনা, আলু চাষাবাদ পদ্ধতি ও ব্যবহার, আলুর পোকামাকড় ও রোগবালাই দমন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) সহ সার্বিক কৃষি উন্নয়ন বিষয়ে আলোচনা, হিমায়নের ইতিহাস, হিমাগারে মেশিনারী সংরক্ষণ, ব্যবহার ও কার্যপ্রণালী, কর্মশালায় আলোচিত বিষয়ে অনুভূতি ব্যক্তকরণ, আলুর বহুমুখী ব্যবহার বিষয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone