শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম

যে কারণে লিঙ্গ কর্তন করলেন যুবক

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌরাহা এলাকায় পারিবারিক কলহের জেরে মাজেদুল ইসলাম শুক্কুর (২৮) নামে এক যুবক নিজেই নিজের হাতে লিঙ্গ কর্তন ও গলায় ছুরি চালিয়ে গুরুতর জখম হয়েছেন।

 

রোববার (২৬ অক্টোবর) উক্ত উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৫নং ওয়ার্ড চৌরাহা এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র বাগবিতণ্ডা হয়। পরক্ষণেই ক্ষোভে-অভিমানে মাজেদুল ইসলাম শুক্কুর নিজের ডান হাতের তালুতে লিঙ্গ কর্তন করেন এবং গলায় ছুরি বসান। পরে তার আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শুক্কুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

স্থানীয়রা জানান, শুক্কুর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পারিবারিক দ্বন্দ্বের জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছেন। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আকবর জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone