শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ
লালমনিরহাটে ২৭ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

লালমনিরহাটে ২৭ মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সেলিমকে চেকের ২৭টি মামলার ১৪টি ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাট সরকারি কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার সামসুজ্জামান সেলিম হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের সওকত হোসেনের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি।

 

পুলিশ জানায়, টাকা লেনদেন করে টাকা পরিশোধ না করায় ২৭ জন ব্যক্তি পাওনা আদায় করতে বিএনপি নেতা সামসুজ্জামান সেলিমের নামে আদালতে মামলা দায়ের করেন। যার মধ্যে তিনটি মামলার সাজাও দেন আদালত। এসব মামলায় ১২টি সাধারণ ওয়ারেন্ট এবং তিনটি সাজা ওয়ারেন্টসহ ১৪টি ওয়ারেন্ট জারি করেন আদালত। আদালতের তথ্য মতে এখন পর্যন্ত তার পাওনা রয়েছে প্রায় এক কোটি ৭২ লাখ ৮৭ হাজার টাকা। এ মামলার রায়ে গ্রেপ্তার ও পাওনাদারদের চাপে পলাতক ছিলেন বিএনপি নেতা সামসুজ্জামান সেলিম। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দল অভিযান চালিয়ে শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

 

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ জানান, গ্রেপ্তার সামসুজ্জামান সেলিমের বিরুদ্ধে ২৭টি অর্থ কেলেঙ্কারি মামলা রয়েছে আদালতে। যার মধ্যে ১১টি সাধারণ ওয়ারেন্ট এবং তিনটি সাজা ওয়ারেন্ট। দীর্ঘদিন পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone