শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ খ্রি. মোগলহাট ইউনিয়ন পর্যায়ে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালমনিরহাটের কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে মোগলহাট ইউনিয়ন পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ সামিউল ইসলাম জুয়েল, ভাটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রাণী সরকার, মোগলহাট ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল রহিম, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকা সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ মোগলহাট ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে প্রতিযোগিতার বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone