শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৭)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ও লালমনিরহাট বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. কে. এম. হুমায়ুন রেজা স্বপন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম (রফিক), সহ-সাধারণ সম্পাদক অ্যাড. ফিরোজ হায়দার (লাভলু) প্রমুখ। এ সময় লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সরকার, কোষাধ্যক্ষ অ্যাড. লুৎফুর রহমান (রিপন), লাইব্রেরী সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মহিউদ্দিন আহমেদ (লিমন), সদস্যঃ অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. জিন্নাত ফেরদৌস আরা রোজী, অ্যাড.নুরুল হুদা, অ্যাড. এ.কে.এম আব্দুল খালেক সরকার, অ্যাড. ময়েজ উদ্দিন সরকার (ময়েজ), অ্যাড. সামসুল আলম মিলন, অ্যাড. আনোয়ার হোসেন মিঠু, অ্যাড. হানিফুর রহমান খানসহ অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone