শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায় প্রবীণ সাংবাদিক লিয়াকত আলী-এঁর ইন্তেকাল ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান

মহামারীর মাঝে পৃথিবী

ডা. জাকিউল ইসলাম ফারুকী:

প্লাবনের ধারার মতো

বয়ে যায় করোনার জল

সবখানে,

শীতের শেষে নুতন পাতায় ফুলে

ফলে সজ্জিত এই বসুধা,

কেমন বিবর্ন আজ,

 

হেঁটে যেতে মনে পরে যায়

অসম্ভব সতর্কতায়,

কে যেনো পশ্চাতগামী,

বুকের মধ্যে নামে

নীল নব্য স্রোতধারায়,

করোনার বেদনা।

 

কি হবে এরপর

মনের মধ্যে প্রলাপ বাসা বাঁধে

আবার শীত আসছে,

পাতা ঝরার বেলায়

মনে হবে,

গ্রীষ্মে এবার একেবারেই

আনন্দে মাতিনাই,

এতো কষ্ট, এতো মৃত্যু রেখে

 

সমুখের পানে তাকাই

আরো কতোটা সময় যাবে

পুরাতন পৃথিবীটা ফিরে পেতে

মনে হয়,

সে-ফিরে আসবেনা কখনো।

 

সোমবার, ২৭/৭/২০২০

টিনটন ফলস্, নিউজার্সি।

 

ক্যাপশন: আটলান্টিক মহাসাগরের পাড়ে থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone