শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লাশের মুক্তি

:: হেলাল হোসেন কবির ::

চারপাশে যন্ত্রণা, বন্দী ঘরে কঙ্কাল
গলার ভিতর মৃত্যুর গোঙরানি;
বিবেক কাঠগোঁরায় প্রতীক্ষার জল
দু’চোখে মৃত্যুর আগ্রহের ছায়া।

 

তবুও বাচিয়ে রাখি উন্মুক্ত দেহ
মুখোশের আড়ালে মৃত্যুর গৌরব
প্রিয়জনের মুখোমুখি হওয়ার শেষ ইচ্ছে
হু হু কান্নায় আতর আর গোলাপজলের গন্ধ।

 

লোবান ও আগরবাতির দৃষ্টিহীনতা চারপাশ
প্রতীক্ষার বাতাস টেনশনে উঠোন হিম হয়
সুর্মার সাজে চোখে ভাসিয়ে নিয়ে যায়
মাঝে মাঝে মৃত্যু এসে চোখ অন্ধকার করে।

 

জেল নয় তবুও বন্দি জীবন
দিন বদলের অপেক্ষার হাতছানি
মুক্ত বাতাসে চৌচির হয়ে আয়নাঘরের মুক্তি
সীমান্তের কাঁটাতারে চোখ লুকিয়ে অশুভ আত্মা।

 

১২.০১.২০২৫

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone