শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের মারধর করে প্রত্যাহার হলেন দুই ওসি

লালমনিরহাটে বিএনপির নেতাকর্মীদের মারধর করে প্রত্যাহার হলেন দুই ওসি

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তাফি বাজারে বেধরক মারের শিকার হয় বিএনপির সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। এ ঘটনায় দুজন ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আহত দুজনকে দেখতে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে সান্তনা দিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত আখের নামের এক ব্যক্তির আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের, ডিবির ওসি আমিরুল ইসলামসহ রংপুরের আরও দুই পুলিশ কর্মকর্তাসহ অনেকে। সেখানে ছবি তুলতে গেলে পুলিশ তাদের বাঁধা দিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনা জানাজানি হলে সেখানে বিএনপি আরও লোকজন আসেল তাদেরও পেটায় পুলিশ। পরে লালমনিরহাট-রংপুর জাতীয় মহাসড়ক অবরোধ করলে পুলিশ সেখান থেকে চলে যায়। আহত নেতাকর্মী ও তাদের স্বজনরা দাবী করেছেন শুধু প্রত্যাহার নয় অভিযুক্ত কর্মকর্তাদের যেন চাকুরী থেকে স্থায়ী বহিস্কার করা হয়।

 

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, অভিযুক্ত দুজনকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone