শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটের সাংবাদিক ও সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন

লালমনিরহাটের সাংবাদিক ও সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন

লালমনিরহাটের কবি ও সাংবাদিক এবং সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর শুভ জন্মদিন বুধবার (১ জানুয়ারি)। তাঁর বয়স ৩৭ পেরিয়ে ৩৮ বছরে পদার্পণ করবে। সুখ-দুঃখ, হাসি-কান্না, জীবনের ভালোলাগা আর সকলের নিরন্তন ভালোবাসা দিয়ে বুধবার পদার্পণ করবেন আরেকটি নতুন বছরে শুভ জন্মদিন। প্রতিটি দিন কাটুক ফুলের শুভাষে। প্রতিষ্ঠিত হোক কর্মময় জীবন।

 

লালমনিরহাট জেলার একজন দক্ষ সাংবাদিক ও সম্পাদক হিসেবে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সাহসী পথ চলা অব্যাহত থাকবে। তিনি আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে। মানুষের ভালোবাসা, সম্মান আর শ্রদ্বাবোধই তাঁর এ চলার পথ আরও প্রসারিত হবে।

 

এদিকে তাঁর জম্মদিন উপলক্ষে লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক এবং বন্ধুমহলসহ সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

কবি ও সাংবাদিক এবং সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ জানান, বুধবার আমার জন্মদিন উপলক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। সবার দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

 

জানা যায়, মোঃ মাসুদ রানা রাশেদ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলাধীন ১নং মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। শিক্ষা জীবন শুরু করেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি, আদিতমারী ডিগ্রী কলেজ থেকে বিএ/বিএসএস পাশ করেন। কলেজে ছাত্র থাকাকালীন সময় থেকেই সাংবাদিকতা শুরু করেন। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন লেখালেখি করেন। বর্তমানে তিনি সাপ্তাহিক আলোর মনি ও দৈনিক এবং অনলাইন পত্রিকায় কর্মরত আছেন। এছাড়াও তিনি লালমনিরহাট প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

 

কবি ও সাংবাদিক এবং সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ-এঁর পিতা- মোঃ হযরত আলী, মাতা- মোছাঃ রেহেনা বেগম মিনা, স্ত্রী- মোছাঃ আইরীন বেগম ও একমাত্র পুত্র সন্তান মোহাম্মদ আল মুবীন আহম্মেদ আদর।

 

উল্লেখ্য যে, মোঃ মাসুদ রানা রাশেদ ১৯৮৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone