শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির স্টান্ডিং কমিটির সদস্য হলেন মাহফুজ এভিন বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু জুয়ার প্রতিবাদে হামলার শিকার শিক্ষক আরিফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আসামিদের ৭ বাড়িতে ভাংচুর ও আগুন
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র লালমনিরহাট সফর স্থগিত

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র লালমনিরহাট সফর স্থগিত

লালমনিরহাটের কালীগঞ্জ ও লালমনিরহাট সদর উপজেলায় কয়েকটি প্রোগ্রামকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সফরে আসার কথা থাকলেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের মাঝ পথেই ঢাকা ফিরে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি নীলফামারীতে অবস্থান করছিলেন। সকাল ১০টা ১৫মিনিটে হেলিকপ্টারযোগে তার লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও লালমনিরহাট সদর উপজেলায় আসার কথা ছিল। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নীলফামারী থেকেই উত্তরবঙ্গ সফর স্থগিত করে ঢাকায় ফিরে গেছেন তিনি।

 

উত্তরবঙ্গের পরবর্তী সফরের বিষয়ে প্রোগ্রাম বাতিল করা হয়নি আগামীতে সফরের শিডিউল ঠিক করে প্রোগ্রাম করা হবে মর্মে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

লালমনিরহাটের কালীগঞ্জ ও লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র আগমন উপলক্ষে। কালীগঞ্জ ও লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয় সাংবাদিকদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone