শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস

লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে বুড়িমারী এক্সপ্রেস

ঢাকা-লালমনিরহাট-ঢাকা রুটে চলাচল করা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি এখন থেকে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে। যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) মোঃ মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপককে পাঠানো ওই চিঠিতে ট্রেনটি বুড়িমারী পর্যন্ত পরিচালনার জন্য টাইম টেকি ৫৪ তে নতুন সময়সূচি অন্তর্ভুক্তকরণ এবং বুড়িমারী স্টেশনে ট্রেন পরিচালনার প্রয়োজনীয় সুবিধাদি যেমন ওয়াটার হাইড্রান্ট, প্ল্যাটফরম সংস্কারসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা আবশ্যক বলেও জানানো হয়।

 

এমতাবস্থায়, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেকের লিংক সমন্বয় করে বুড়িমারী পর্যন্ত পরিচালনার লক্ষ্যে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে অবকাঠামো নির্মাণসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone