শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জুজুর ভয়

:: হেলাল হোসেন কবির ::
বাংলায় আছে শান্তিরক্ষী বাহিনী তোরা বলিশ কি
আফ্রিকা জুড়ে শান্তির বার্তা আমরাও এনেছি!

 

কাঁটাতারের ওপারে তুই বন্ধুক ধরে থাক
আমার স্বাধীনতার হস্তক্ষেপে মস্থ মধুর চাক!

 

তোদের সাথে নেই কোন প্রতিবেশির মিল
সেভেন সিস্টার সময় মত দিয়ে দিবে খিল!

 

নিজের মাঝে ডাঙ্গা লাগাও এটাই তোদের রূপ
আমার দিকে নাক না ডুবিয়ে থাকতে হবে চুপ!

 

চীন পাকিস্তান মায়ানমার দেখায় তোদের কি
জুজুর ভয়ে বাংলাদেশ কাপেনা বলে দিয়েছি!

 

প্রতিবেশির ভাব দেখিয়ে গিলে নিতে চাও
আমার মানচিত্র ব্যবহার করবে তুমি ফাও!

 

ভারত তুমি মাথা সরাও আমার দেশকে নিয়ে
ফেলানীদের হত্যা করছো লক্ষ বুলেট দিয়ে!

 

তিস্তা আর ফারাক্কাতে দেখাও যত রাগ
বাংলাদেশের ভিতরে তোর নাক বন্ধ থাক।

 

উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার কেমন মিল
আমেরিকার আর মেক্সিকোর মাঝে লম্বা তারের খিল।

 

প্রতিবেশির চোখাচোখি এমন হলে হবে
তোদের সাথে হিসাব নিকাশ এমনটাই রবে।

 

আমার দেশে শান্তিরক্ষী তোরা পাঠাতে চাও
এমন চিন্তা করে নিজে ব্লাড প্রেশার বাড়াও!

 

জুজুর ভয় দেখাবিনা এতটু ভেবে রাখিস
নিজের মাত্রচিত্র নিয়ে তৃপ্তি ভরে থাকিস!

 

০৪.১২.২০২৪

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone