শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
লালমনিরহাটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এর ভূমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ নভেম্বর) লালমনিরহাটের সৌহার্দ্য সম্মেলন কক্ষে লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের সভাপতি এইচ এম রকিব হায়দার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ রাজিব আহসান, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, লালমনিরহাট কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামাণিকসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone