শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে তিস্তায় পুকুরে পদ্মফুল ফুটেছে

লালমনিরহাটে তিস্তায় পুকুরে পদ্মফুল ফুটেছে

লালমনিরহাটের মোস্তফী হতে তিস্তা বাসস্ট্যান্ড সড়কের পূর্ব পার্শ্বে পুকুরের পানির হালকা ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা-গোলাপী পাঁপড়ির মিশেলে একেকটা পদ্মফুল। তিস্তার পুকুরে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য এ পথে আসা প্রকৃতি প্রেমিদের মনকে যেন নাড়া দেয়। এ পথে গেলেই উপভোগ করছেন এ অপরুপ সৌন্দর্য। তিস্তা সড়কের পুকুরে চোখে পড়ে এ পদ্মফুলের।

 

এ মনোরম দৃশ্য মনকে প্রফুল্ল করে তোলে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতি প্রেমিদের কাছে নতুন ঠিকানা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তার পদ্ম পুকুর।

 

কবি ও সাংবাদিক মাসুদ রানা রাশেদ জানান, মোস্তফী হতে তিস্তা রাস্তা দিয়ে যাওয়ার সময় পদ্মফুল দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তাই ছবি তুলে আনন্দ উপভোগ করেছি।

 

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী মোছাঃ আইরিন বেগম জানান, অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাট। এখানকার নদী-নালা, খালে-বিলে পদ্মফুলের দেখা পাওয়া যায়। মানুষের প্রকৃতি সংরক্ষণের যে তাগিদ তা সত্যিই আকৃষ্ট করে সবাইকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone