শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
লালমনিরহাটে প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার

লালমনিরহাটে প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার

উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

 

গ্রেফতারকৃত জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক এবং লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক জাকিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম নামে একজন প্রতারক তার ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের সীম ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ আইডি খুলে। যেখানে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া অথবা বদলী করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়।

 

এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে যে, জাকিরুলের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সে সরকারি কর্মচারীর প্রতীক এবং রূপ ধারণ করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহণ এবং আত্মসাৎ করে। এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন চাকুরীর তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক পরবর্তী মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাব করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণা বিষয়টি স্বীকার করে বলে এজাহারে উল্লেখ করে ডিবি। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় লালমনিরহাট সদর থানায় জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন।

 

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার (৩০ অক্টোবর) লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আর গ্রেফতার জাকিরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone