শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কৃষকেরা রোপা-আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ও সাধারণ সম্পাদক হামিদুর ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল এবং বিভিন্ন মালামাল জব্দ অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম : সেই শিক্ষকের ৮দিনেও জ্ঞান ফেরেনি গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত
লালমনিরহাটে রেকর্ডীয় যাতায়াতের রাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে রেকর্ডীয় যাতায়াতের রাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাটে রেকর্ডীয় যাতায়াতের রাস্তা বন্ধ করায়, রাস্তা খুলে দেওয়ার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাট-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকাবাসী আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সাতপাটকীর বাসিন্দারা জানান, জাতীয় মহাসড়ক থেকে সাতপাটকী এলাকায় প্রবেশের জন্য যে রাস্তাটি বন্ধ করে দিয়ে বাফার গোডাউনের কাজ করছেন সেই রাস্তাটি রেকর্ডীয় রাস্তা।

 

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী তাদের রাস্তা সচল রাখার দাবি জানান।

 

তারা জানান, রাস্তাটি বন্ধ হলে চলাচলের অসুবিধা হবে পাশাপাশি আবাদি জমির ফসল ঘরে তুলে নিয়ে যাওয়া মুশকিল হবে।

 

এ বিষয়ে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল বলেন, বাফার গোডাউনের জন্য অধিগ্রহণকৃত জমির মাঝখানে রাস্তাটি সিএস, এস এ, বিআরএস রেকর্ডভুক্ত। রাস্তাটি বন্ধ হলে এলাকাবাসীর চলাচলের অসুবিধা হবে।

 

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, রেকর্ডভুক্ত রাস্তা অধিগ্রহণ হয়না। এ বিষয়ে আমার জানা নেই অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

 

উল্লেখ্য, সাতপাটকী এলাকাবাসীর দাবি রেকর্ডীয় রাস্তা বন্ধ করে বাফার গোডাউন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বাফার গোডাউন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone