শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন কর্মসূচী

লালমনিরহাটের উত্তর বাংলা কলেজের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন কর্মসূচী

লালমনিরহাটে উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শিক্ষার্থীদেরকে “প্রতিবন্ধী প্রজন্ম” বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং জেলা প্রশাসক এর কার্যালয় হতে “উত্তর বাংলা কলেজের গভর্নিং বডি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে এবং অবৈধ”-এই মর্মে রিপোর্ট এর পরেও শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা গ্রহণ না করা ও নারী শিক্ষককে সাইবার ট্রাইব্যুনালে মামলা দিয়ে হয়রানী করার বিষয়ে অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না এর নিজ উদ্যোগে এ অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

 

অনশন কর্মসূচিতে লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনাস্থ উত্তর বাংলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না অনশন কর্মসূচীর ব্যানার সাঁটিয়ে অনশন কর্মসূচী করেছেন মর্মে জানা গেছে।

 

এদিকে বিকেল ৫টা ৪০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম গিয়ে শরবত দিয়ে প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নার অনশন ভাঙেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone