শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ

হেলাল হোসেন কবির এঁর কবিতা- “নতুন সনদ”

নতুন সনদ
-হেলাল হোসেন কবির ::

হে শাসক-
তোমাদের জুলুমে দেশবাসী নতুন করে সনদ চায়
কতদিন বেঁচে থাকবে কতজন, তার অধিকার দাও।
দেশটাকে নতুন গ্রহ বানিয়ে কোন খেলায় মেতেছো?

 

বোবা লোকটা আর জবান ফিরে পেতে চায়না
অন্ধ আর দৃষ্টি ফেরার জন্য অপেক্ষা করে না
কেননা, কোটি কোটি জনতার আর্তনাদ কানে বাজে।

 

তোমাদের কান্ড দেখে-
পুলিশের সামনে বুক পেতে দেয়া যুবকের চোখে জল
সেই জলে পুরানো সনদ ভিজে গেছে।
মিছিলে রক্ত ঝরা ছেলেটার মুখ লুকিয়ে রাখে
আবু সাইদ আর মুগ্ধদের স্বপ্ন নষ্টের পথে।

 

স্বদেশ জ্বলছে প্রতিদিন
মানুষ গুলি খেতে চায়
তবুও বাজারে যেতে চায় না!

 

শাসক বলি কারে-
হুয়া হুক্কা হুয়ায় শত্রুর পতন
চারদিকে শূণ্যতা তবুও উন্নয়নের কথা।

 

উচ্চ গতি বাজারে পদক্ষেপ জমা দিবো কাকে
ভিনদেশি গিরগিটিরা নতুন রূপে
ঠোঁটের তার তাজা রেখে হাসি বদলায়।

 

মনে করে দেখুন-
অবৈধ শাসকেরাই
সাধারণ মানুষের ইচ্ছা অনিচ্ছায় কথা শুনেন না
এই না শুনতে শুনতে ভীষণ ভাবে স্বৈরাচার হয়ে যায়।

 

সবকিছু শক্তিমান, হাতের কাছে কোন কিছু নেই
চেয়ারে চেহারা বদল হলেও মানুষের অসহায় দুর হয়না
বসে কেন হুংকার, বাজারে জুড়ে হাহাকার…

 

১৩ অক্টোবর ২০২৪

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone