শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের গভীর শোক

পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের গভীর শোক

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসন গভীর শোক জানিয়েছে।

‎শনিবার (৬ জুন) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে হাসান নামের ৩বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) আনুমানিক বিকেল ৩টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবীনগর (হারীকুরির পাড়) গ্রামের বাসিন্দা তোতা মিয়া ও খাদিজা বেগমের শিশু পুত্র হাসান বাড়ির উঠানে খেলা করছিল। অসাবধানতাবশত সবার অলক্ষ্যে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ইতিমধ্যেই মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। লালমনিরহাট জেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং পরম করুণাময়ের নিকট তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রার্থনা করছে।

এরূপ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল অভিভাবককে অত্যন্ত সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে জলাশয়, পুকুর বা নদীর কাছাকাছি বসবাসকারী পরিবারের সদস্যদের প্রতি শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার জন্য বিশেষভাবে উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে। একটু সচেতনতাই পারে আমাদের সন্তানদের এমন অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone