শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা/২০২৪ উপলক্ষে অনুদান (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা/২০২৪ উপলক্ষে অনুদান (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে শারদীয় দুর্গা পূজা/২০২৪ উপলক্ষে লালমনিরহাট পৌরসভার প্রশাসকের পক্ষ হইতে পৌর এলাকার সকল মন্দিরে শারদীয় অনুদান (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট পৌরসভার আয়োজনে এ অনুদান (নগদ অর্থ) প্রদান অনুষ্ঠিত হয়।

 

অনুদান (নগদ অর্থ) বিতরণ করেন লালমনিরহাট পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়, শ্রী কৌশিক রায় অংকুর, মেহেদী হাসান, আল-আলামিনসহ অন্যান্য পৌর কর্মকর্তাগণসহ সকল মন্দিরের কমিটি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, লালমনিরহাট পৌরসভার সকল মন্দিরে অনুদান (নগদ অর্থ) প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone