শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিবন্ধী শিশুদের নির্যাতন হতে সুরক্ষিত এবং সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশুদের নির্যাতন হতে সুরক্ষিত এবং সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রতিবন্ধী শিশুদের সকল ধরনের নির্যাতন হতে সুরক্ষিত এবং সক্ষমতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অভিভাবক, পরিচর্যাকারী, পরিবারের সদস্য, প্রকল্প এলাকায় সম্প্রদায় এবং এনজিও কর্মীদের সমন্বয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পড়শী কার্যালয়ে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)র বাস্তবায়নে এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহযোগীতায় এ একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

এতে প্রশিক্ষক ছিলেন পড়শীর নির্বাহী পরিচালক এম ছাইদুল হক। এ সময় সিএসআইডির এসিস্ট্যান্ট ট্রেইনিং অফিসার মালা রাণী রায়, বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী এনামুল হক টিপু, চন্দ্রপুর সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, শিক্ষক জেসমিন আক্তার, পড়শীর কোষাধ্যক্ষ রুবি আক্তারসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, দিন ব্যাপী প্রশিক্ষণে ইনক্লুসিভ চাইল্ড প্রোটেকশন সিস্টেমস এ্যাট ন্যাশনাল এন্ড সাব-ন্যাশনাল লেভেলস টু প্রটেক্ট চিলড্রেন উইথ ডিজঅ্যাবিলিটিস প্রকল্পের আওতায় বিভিন্ন শ্রেণী পেশার ২০জন অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone