শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আগামীকাল থেকে শুরু লালমনিরহাট জেলা ইজতেমা!

আগামীকাল থেকে শুরু লালমনিরহাট জেলা ইজতেমা!

লালমনিরহাট কালেক্টরেট মাঠ প্রাঙ্গণ থেকে ৩দিন ব্যাপী শুরু হচ্ছে লালমনিরহাট জেলা ইজতেমা।

 

আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে শনিবার (৫ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জেলা ইজতেমা। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটি।

 

ইজতেমা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমার পরেই উত্তরবঙ্গের মুসলিম উম্মাহর সবচেয়ে বড় জমায়েত লালমনিরহাট জেলা ইজতেমা। এ ইজতেমায় ইসলাম ধর্মের আলোকে বয়ান পেশ করবেন ঢাকার কাকরাইল মসজিদের দেশবরেণ্য ১০জন আলেম। এতে রংপুর বিভাগের ৮টি জেলার প্রায় ৫০হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করবেন। ইজতেমায় অংশ নেয়া মুসল্লিদের জন্য ১শত টির বেশি শৌচাগার, গোসলখানা ও অজুখানা বসানো হয়েছে। এছাড়া অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমা প্রাঙ্গণে দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন। আগামী শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

 

লালমনিরহাট জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির শূরা সদস্য হারুন অর রশিদ জানান, রংপুর বিভাগসহ লালমনিরহাট জেলা ও উপজেলা ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। তাদের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর থেকে শুরু হবে ইজতোমার কার্যক্রম।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা সুষ্ঠুভাবে হয়, সেজন্য ইজতেমা ময়দানে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ইজতেমা মাঠের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone