শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এর মাঠ পরিদর্শন!

লালমনিরহাটে তুলা উন্নয়ন বোর্ডের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এর মাঠ পরিদর্শন!

তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম রংপুর জোনের লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তদারকির জন্য মাঠ পরিদর্শন করেছেন।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার তুলা উন্নয়ন প্রকল্পের মাঠ পরিদর্শন করেছেন তিনি।

 

এ সময় তিনি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা, কর্ণপুরসহ অন্যান্য এলাকায় সরেজমিনে প্রদর্শনী তুলার প্লট পরিদর্শন করেন।

 

এ সময় তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর উপজেলার পর্যায়ের কটন ইউনিট অফিসার মোঃ রেজাউল করিম চাষিদের সাথে মতবিনিময় করেন এবং প্রকল্পের সার্বিক খোঁজখবর নেন।

 

এ সময় তুলা চাষী বৈদ্ধনাথ রায়সহ অন্যান্য তুলা চাষীগণ উপস্থিত ছিলেন।

 

তুলা উন্নয়ন বোর্ডের রংপুর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এই প্রকল্পের মাধ্যমে চাষিদেরকে বিনামূল্যে তুলাবীজ, সার, অনুসার, কীটনাশক ও আগাছানাশক বিতরণ করা হচ্ছে। লালমনিরহাট জেলার চাষিদের তুলাচাষের মাধ্যমে কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায় সে লক্ষ্যে তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, বর্তমানে চাষিরা তুলার পাশাপাশি হাইব্রিড তুলার চাষ করছে এবং এতে আর্থিকভাবে লাভবান হচ্ছে। তুলা উন্নয়ন বোর্ড চাষিদেরকে বিভিন্ন কৃষি উপকরণ ছাড়াও আধুনিক প্রযুক্তির বিভিন্ন কলাকৌশল আর সেবা দিয়ে যাচ্ছে আর এতে চাষীরা উদ্বুদ্ধ হয়ে তুলা চাষে আগ্রহ পাচ্ছে। সেই সাথে সাথী ফসল হিসেবেও তুলা চাষ করছেন চাষীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone