শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে বিএনপির ২জন নেতাকে অব্যাহতি!

লালমনিরহাটে বিএনপির ২জন নেতাকে অব্যাহতি!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হাই, ফকির পাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির খন্দকার মতি-কে অব্যাহতি প্রদান এবং বড়খাতা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব-কে বিএনপির সকল কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখা।

 

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদেরকে অব্যাহতি/ স্থগিত প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে মোঃ আব্দুল হাই যুগ্ম-আহবায়ক, হাতিবান্ধা উপজেলা বিএনপি, লালমনিরহাট-কে যুগ্ম-আহবায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”, “দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবির খন্দকার মতি, সদস্য সচিব, ফকির পাড়া ইউনিয়ন বিএনপি, হাতিবান্ধা উপজেলা, লালমনিরহাট-কে সদস্য সচিব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।”, “আহবায়ক ও সদস্য সচিব, বড়খাতা ইউনিয়ন বিএনপি, হাতীবান্ধা উপজেলা, লালমনিরহাট। আপনাদের অবগত করা যাচ্ছে যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি’র সকল কার্যক্রম স্থগিত করা হলো।”

এ ব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি/ স্থগিত প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে নির্দেশিত হয়ে বার্তা প্রেরণ করা হলো।

এদিকে সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাজু স্বাক্ষরিত অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মানিত হাতীবান্ধা উপজেলাবাসী আপনাদের অবগত করা যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কতিপয় ব্যক্তি বিএনপি’র নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে। তাদের মধ্যে মোঃ আনোয়ারুল, পিতা- মৃতঃ ছমির উদ্দিন গ্রামঃ পশ্চিম সারডুবি, ইউনিয়নঃ বড়খাতা, উপজেলাঃ হাতীবান্ধা। তিনি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কোন পর্যায়ের সদস্য নয়। তার সংগঠিত অন্যায় অপকর্মের দায় বিএনপি এবং সহযোগী সংগঠন সমূহ বহন করবে না।”

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone