শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লালমনিরহাটে মাচায় লাউ চাষে লাভবান কৃষক

লালমনিরহাটে মাচায় লাউ চাষে লাভবান কৃষক

লালমনিরহাটে মাচায় লাউ এর আবাদ দিন দিন বাড়ছে। এখানে বাড়ির উঠানে মাচা পদ্ধতিতে লাউ চাষ করছেন অনেক কৃষক। এ ছাড়া বাণিজ্যিকভাবে বিক্রির জন্য জমিতে লাউ চাষ করে লাভবান হচ্ছেন অনেক কৃষক।
সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, বনগ্রাম, শিবেরকুটি, আদিতমারী উপজেলার কুমড়িরহাট, চন্দনপাট, বড় কমলাবাড়ী, হাজীগঞ্জ, চণ্ডীমারি, কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া, সিঙ্গিমারী এলাকার জমিতে মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। এ ছাড়া লালমনিরহাট জেলার বিভিন্ন বাড়ির আঙ্গিনায় ও রাস্তার পাশেও লাউ চাষ করা হয়েছে। সেই সব গাছে এখন লাউ ধরেছে।
মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের লাউ চাষি মোঃ ইয়াকুব আলী বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। গাছে গাছে ফুল আসছে এবং লাউ ধরছে। লাউ বিক্রি করেছি। ভালো টাকা আয় হয়েছে।
উক্ত এলাকার আরেক লাউ চাষি মোঃ একরাম আলী বলেন, আমি আমার জমিতে লাউ চাষ করেছি। যা বাজারে বিক্রি করে বাড়তি টাকা আয় করেছি। এতে আমার সংসারের বাড়তি টাকা উপার্জন হয়েছে।
খুচরা সবজি ব্যবসায়ী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা পাইকারী ভাবে লাউ ক্রয় করে খুচরা প্রতি পিচ ৪০টাকা থেকে ৫০টাকায় বিক্রি করছি। এতে যত সামান্য লাভ হচ্ছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম খন্দকার বলেন, আমরা আমাদের অবস্থান থেকে লাউ চাষী কৃষকদের যথাসাধ্য পরামর্শ দেয়ার চেষ্টা করছি। যার ফলশ্রুতিতে মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone