শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল র‌্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৭.১কেজি গাঁজা জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ইরি-বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক
লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

লালমনিরহাটে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বর সংলগ্ন হামার বাড়ীস্থ স্টেশন রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, মোঃ জাহিদ হোসেন মজনু, মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, মোঃ সাহেদুল হক পাটোয়ারী, মোঃ মজমুল হোসেন প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শীবেন্দ্র নাথ রায় শিবু প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone