শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির অবকাঠামো/ ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক বরাদ্দের আবেদন!

লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির অবকাঠামো/ ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক বরাদ্দের আবেদন!

লালমনিরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির অবকাঠামো/ ঘর মেরামতের জন্য টিন ও আর্থিক বরাদ্দের আবেদন করেছে একটি পরিবার।

 

সোমবার (৮ জুলাই) লালমনিরহাট জেলা প্রশাসক, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিতে ভাবে আবেদন করেন লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার বঙ্কিম চন্দ্র রায়।

বঙ্কিম চন্দ্র রায় স্বাক্ষরিত লিখিত আবেদন সূত্রে জানা যায়, আমরা লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। ১৯৭২ সাল হতে থানারোডে অবস্থিত (প্রধান ডাকঘর, লালমনিরহাট সংলগ্ন বাসা) অর্পিত সম্পত্তির বাসা নং ১৬৭-১৬৮ এর একাংশের ইজারাগ্রহীতা। গত ০১-০৬-২৪ খ্রিঃ তারিখে রাতের ঘূর্ণিঝড়ে আমার বাসা সংলগ্ন প্রধান ডাকঘরের দীর্ঘদিনের পুরনো সেগুন গাছটির একটি লম্বা ও মোটা ডাল ডাকঘর ভবনের বাউন্ডারি দেয়ালের নবনির্মিত রেলিং/ গ্রিল ভেঙে ১০/১২ ফিট রাস্তার পর আমার বাসার টিনের ঘরের চালের উপর ভেঙ্গে পড়ে। ফলে আমার বাসার ৩টি ঘরে লম্বা ও মোটা ডালের আঘাতে ২০১৭ সালে নির্মিত ৯ ফুট (নয় ফুট) মাপের অনেকগুলো দামী টিন দুমড়ে-মুচরে যায়, ফেটে যায়, কোথাও গাছের ডাল টিন ভেদ করে ঘরে প্রবেশ করে। ফলে অনেকগুলো টিন ব্যবহার অনুপযোগী, কাঠের রুয়া, বাতা, আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে বৃষ্টির কারণে উক্ত ভাঙ্গা স্থানগুলো দিয়ে তিনটি ঘরে বৃষ্টির পানি প্রবেশ করছে, আসবাবপত্র নষ্ট হচ্ছে। গত ০১/০৬/২০২৪ ইং তারিখে ঘূর্ণিঝড়ের পর হতে ০১ মাসের বেশী সময় অতিবাহিত হয়েছে, ফলে ঘরসহ আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে বিধায় এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি। আমি ২০২২ সালের মার্চ মাস হতে হার্ট অ্যাটাক পরবর্তী জটিলতার কারণে চাকরি করছি না। ফলে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ির মেরামত খরচ, টিন, কাঠ, মজুরীসহ প্রায় ৭০-৮০ হাজার টাকা ব্যয় করতে আমি এই মুহূর্তে অক্ষম। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ির ঘর মেরামতের জন্য টিনসহ অন্যান্য সামগ্রী ক্রয়ে আপনার তহবিল হতে আর্থিক বরাদ্দ প্রদান করলে উপকৃত হবো। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাসার তিনটি ঘরের মেরামতের জন্য টিনসহ অন্যান্য ব্যয় নির্বাহে আর্থিক বরাদ্দ প্রদানের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি।

প্রঙ্গগত, ২০২৪ সালে ৩ জুন সাপ্তাহিক আলোর মনি অনলাইন নিউজ পোর্টাল, দৈনিক যুগের আলো প্রিন্ট পত্রিকায় “লালমনিরহাটে বাড়ির ওপর ভেঙে পড়ল সেগুন গাছের ডাল!” একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone