শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটের গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের ৭টি মনোনয়নপত্র জমা!

লালমনিরহাটের গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের ৭টি মনোনয়নপত্র জমা!

আগামী ২৭ জুলাই লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭টি মনোনয়নপত্র লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও রিটার্নিং অফিসার (গড্ডিমারী ইউনিয়ন পরিষদ-২০২৪) এর কার্যালয়ে জমা পড়েছে।

 

গড্ডিমারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন- মোঃ রনি হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সামছুল হুদা, মোঃ আকবর হোসেন, আবু তাহের মোঃ শফিকুল ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, মোঃ আকতার হোসেন খন্দকার। তবে মনোনয়নপত্র ক্রয় করেও জমা দেননি মোঃ হুমায়ুন কবির মাসুম।

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদ-২০২৪ এর রিটার্নিং অফিসার মোঃ রাশেদ খান বলেন, ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৬ জুলাই যাচাই-বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের, ৯ জুলাই আপিল নিষ্পত্তি, ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ, ১১ জুলাই প্রতীক বরাদ্দ। আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ লুৎফুল কবীর সরকার জানান, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে এ উপ-নির্বাচনের তফসিল মোতাবেক ভোট হবে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে পদটি শূন্য থাকায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিস উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone