শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটের ধরলা নদীর পানি বিপদসীমার ১০সে.মি উপরে!

লালমনিরহাটের ধরলা নদীর পানি বিপদসীমার ১০সে.মি উপরে!

লালমনিরহাটের ধরলা নদীর পানি ১০সে.মি উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা লালমনিরহাট বন্যার তথ্য কেন্দ্র হতে এ জানানো হয়েছে।

 

এ পানি বৃদ্ধির ফলে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ীসহ পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের প্রায় ২০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের চর ফলিমারির উপর দিয়ে কমর পানি প্রবাহিত হচ্ছে।

 

ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে পানি সমতল ৩১.১৯মিটার (বিপদসীমা ৩১.০৯মিটার) যা বিপদসীমার ১০সেন্টিমিটার উপরে।

 

পার্শ্ববর্তী দেশ ভারতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ধরলা নদী পাড়ে হু হু করে পানি বেড়ই চলছে। হঠাৎ এ পানি বৃদ্ধি পাওয়ার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূগার্পুর ও লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, কুলাঘাট, বড়বাড়ী এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ডুবে গেছে রাস্তা-ঘাটসহ সবজির খেতসহ বিভিন্ন উঠতি ফসল।

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড (পাউবো)র নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলেন, ধরলা পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু বাঁধ ও রাস্তা ঘাট ঝুঁকিতে রয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone