শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা হলেন অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল

লালমনিরহাটে জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের উপদেষ্টা হলেন অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল

লালমনিরহাটের সাংবাদিকদের সংগঠন “জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার” উপদেষ্টা হলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

 

রোববার (১ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ কার্যালয়ে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল-এঁর সাথে “জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার” সভাপতি মোঃ রুহুল আমিন বাবু-এঁর সৌজন্য সাক্ষাৎ হয়। তিনি উপদেষ্টার পরিচয় ফরম গ্রহণ ও পূরণ করেন।

 

এ সময় জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, “ইতিমধ্যে সংগঠনটি দীর্ঘ দিন ধরে সুনাম অর্জন করে চলছে। ভালো কাজে সব সময় পাশে থাকবো ইনশা আল্লাহ, ভবিষ্যতে আরও ভালো কিছু করবে এই দোয়া রইলো সংগঠনের পরিবারের প্রতি, এগিয়ে যাক সাংবাদিকদের এ সংগঠন।”

 

জাতীয় ঐক্য ফোরাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বাবু বলেন, “লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামলকে পেয়ে জাতীয় ঐক্য ফোরামের সকল কার্যকরী সদস্যবৃন্দ আনন্দিত। এতে করে লালমনিরহাট জেলার সাংবাদিক সুসংগঠিত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone