শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে অ্যাড. মোঃ মতিয়ার রহমান এমপিকে সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে অ্যাড. মোঃ মতিয়ার রহমান এমপিকে সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান এম.পি ১৮, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জেলা আইনজীবী সমিতির পক্ষ হতে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ-এঁর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছিলেন ১৮, লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, সিনিয়র আইনজীবী অ্যাড. খোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ময়েজুল ইসলাম ময়েজ, অ্যাড. নজরুল ইসলাম রাজু, অ্যাড. গোলাম হায়দার শিশু, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. হাফিজুর রহমান হাফিজ, অ্যাড. শফিউদ্দিন শফি, অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. শাহিন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.শরিফুল ইসলাম রাজুসহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবী এবং আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone