শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থীদের লড়াই!

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থীদের লড়াই!

লালমনিরহাট জেলার ১টি (লালমনিরহাট সদর) উপজেলায় স্বতন্ত্র পদপ্রার্থীদের লড়াই হবে। এ ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ের সাধারণ নির্বাচনে ২জন চেয়ারম্যান, ৬জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ কামরুজ্জামান সুজন (আনারস), মোঃ ইকবাল হোসেন মামুন (মোটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ হেলাল হোসেন (তালা), মোঃ আশরাফ আলী (টিয়া পাখি), মোঃ এরশাদুল করিম (চশমা), মোঃ রাকিবুল ইসলাম (মাইক), মোঃ শিপ্লু হোসেন (উড়োজাহাজ), শ্রী হৃদয় চন্দ্র বর্মন (টিউবওয়েল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৮৯হাজার ৬শত ৬জন।

এদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের দিন এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইন্দ্রানী ভট্টাচার্য্য মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মোছাঃ লতিফা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

উল্লেখ্য যে, ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় পর্যায়ে লালমনিরহাট সদর উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone