শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
আজ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

আজ লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে

আজ বুধবার (৮ মে) সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের ১ম পর্যায়ের সাধারণ নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে স্বতন্ত্র এর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার ২টি (পাটগ্রাম ও হাতীবান্ধা) উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ৬জন চেয়ারম্যান, ৯জন ভাইস চেয়ারম্যান, ৬জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া), মোঃ রুহুল আমীন বাবুল (আনারস), মোঃ রেজাউল করিম (টেলিফোন) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এদিকে পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ২জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মোঃ আবদুল্লা-আল মামুন (চশমা), মোঃ মোফাজ্জল হোসেন (টিউবওয়েল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অপরদিকে পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মির্জা সাইরী তানিয়া (পদ্ম ফুল), মোছাঃ লতিফা আক্তার (কলস), রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮১হাজার ৯৮জন।

 

হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মশিউর রহমান মামুন (ঘোড়া), মোঃ লিয়াকত হোসেন (কাপ-পিরিচ), শাহানা ফেরদৌসী (আনারস) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এদিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ৭জন ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- দুলাল চন্দ্র বর্মন (বৈদ্যুতিক বাল্ব), বাপ্পী শোয়েব আহমেদ (উড়োজাহাজ), মোঃ আনোয়ার হোসেন (তালা), মোঃ আলা উদ্দিন (মাইক), মোঃ জুয়েল ইসলাম (টিউবওয়েল), মোঃ মোস্তাফিজুর রহমান (চশমা), মোঃ সাবেরুল ইসলাম পাটোয়ারী (টিয়া পাখি) প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

অপরদিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- মোছাঃ নাছরিন বেগম (পদ্ম ফুল), মোছাঃ মাকতুফা রহমান (ফুটবল), মোছাঃ শারমিন সুলতানা সাথী (কলস)। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২হাজার ২শত ১৩জন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone