শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নারীদের দক্ষতা ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন ও খামার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিগত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯কেজি ৪০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার-৩ নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, কেন্দ্রীয় নেতাসহ আসামী ১৯, আটক-২ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ৯বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন
শ্রমিক নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে!

শ্রমিক নেতা হত্যা মামলায় দুই বিএনপির নেতা কারাগারে!

লালমনিরহাটে বিএনপির ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লালমনিরহাট সদর উপজেলার লোড আনলোড শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপির দুই নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

 

লালমনিরহাটের শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য নুরনবীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে এ আদেশ দেন।

 

এর আগে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এর আদালতে শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুইজনের জামিন নামঞ্জুর করে আদালত।

 

জানা গেছে, ২০২৩ সালের ২৯ অক্টোবর বিএনপির ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

উক্ত ঘটনার ৩দিন পর বুধবার (১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর থানায় নিহত শ্রমিক নেতা জাহাঙ্গীর আলমের বন্ধু ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম খান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুকে ১নম্বর আসামীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮১জনের নাম পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়।

 

পরে কড়া পুলিশি পাহারায় তাদের কে লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone