শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
পাটগ্রামে অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচি ও বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত

পাটগ্রামে অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচি ও বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত উপজেলা সমাজসেবা কার্যালয় পাটগ্রাম লালমনিরহাটের আওতাধীন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তা কর্মসূচী ও বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৮ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম শহীদ আফজাল মিলনায়তনে পাটগ্রাম উপজেলা প্রশাসন ও পাটগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলাম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌরসভার মেয়র মোঃ রাশেদুল ইসলাম সুইট। এ সময় পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা রাসেল, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিত, পাটগ্রাম সমাজসেবা অফিসার মঞ্জুর মোর্শেদ খান, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস আই সবুজ, পাটগ্রাম উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তানিয়া মির্জাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, আর্থিক সহায়তা কর্মসূচী ও বিশেষ অনুদানের আওতায় ৮৫জন উপকারভোগীর প্রতি জনকে বিভিন্ন অংকের টাকার চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone